অর্ডার

ওয়েবসাইট বা মেসেঞ্জারের মাধ্যমে অর্ডার করা যাবে। অর্ডার কনফার্ম করার আগে আমরা ফোন বা মেসেজে যোগাযোগ করব। পণ্যের স্টক না থাকলে অর্ডার বাতিল হতে পারে — সেক্ষেত্রে আপনাকে জানানো হবে।

দাম ও পেমেন্ট

সব দাম বাংলাদেশী টাকায় (঳) দেওয়া। বর্তমানে ক্যাশ অন ডেলিভারিতে পেমেন্ট নেওয়া হয় — পণ্য হাতে পেয়ে ডেলিভারি ম্যানকে টাকা দিন। ডেলিভারি চার্জ অর্ডারের সাথে আলাদাভাবে যোগ হয়।

ডেলিভারি

  • চট্টগ্রাম শহরে: ৮০ টাকা
  • সারা বাংলাদেশে: ১২০ টাকা
  • সময়: সাধারণত ২৪ থেকে ৪৮ ঘণ্টা। সরকারি ছুটি বা অপ্রত্যাশিত কারণে দেরি হতে পারে।

এক্সচেঞ্জ ও রিটার্ন

পণ্য হাতে পাওযার ২৪ ঘণ্টার মধ্যে এক্সচেঞ্জ করা যাবে। বিস্তারিত শর্ত রিফান্ড ও রিটার্ন পলিসি পৃষ্ঠায় দেওয়া আছে।

পণ্যের ছবি ও রং

মনিটর বা মোবাইল স্ক্রিনের কারণে রং সামান্য আলাদা দেখাতে পারে। সাইজে ১ থেকে ২ সেমি তারতম্য হতে পারে।

যোগাযোগ

REU Brand — মোজাফ্ফর নগর, ৩ নং রোড, বাচ্চু বিল্ডিং, চট্টগ্রাম। যেকোনো প্রশ্নে যোগাযোগ পৃষ্ঠা থেকে মেসেজ করুন।